1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বললেন, সারা বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

আজ বুধবার রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে আহলা দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য সুসংবাদ। তার আগমনের মাধ্যমেই ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.)-এর প্রদর্শিত পথেই পৃথিবীর কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।

দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের জমে থাকা এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের সময়ের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সংকট তৈরি হয়েছে। এগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

পুরান ঢাকার নাগরিক সমস্যা নিয়ে আবদুস সালাম বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থা। জলাবদ্ধতা নিরসনে সাময়িক পদক্ষেপ নয়, পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ-এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com