1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল

ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে বলে জানাগেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন লোকজন।কুকুরে কামড়ে আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন,ফাহিম (৮),আয়ান (৯), মোস্তফা (৩৫),লামিয়া (১১), জোনায়েদ (১৮) কথা (১১),রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫),শ্রাবনী (২২),মোফাচ্ছের (৪০),আব্দুল কাদের (৩৮),সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। কাছিয়াড়া এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারি ভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুড়ে কামরে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে। তাই আমরা ভ্যাকসিন দিয়ে থাকি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com