1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে
গাজীপুরে কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে।শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম মো. মনসুর আলী (৩০)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আগুনে মনসুরের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এর আগে, একই ঘটনায় গতকাল (শুক্রবার) সোলেমান মোল্লা নামে আরেকজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সোলেমান মোল্লার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। বাবার নাম হোসেন মোল্লা। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, মনসুর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালের দিকে তিনি মারা যান। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। দগ্ধ রোগীদের মধ্যে কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ভর্তি থাকা বাকিদের চিকিৎসা চলছে।
উল্লেখ্য, গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈরর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। (সূত্র;রাইজিংবিডি)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com