1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

বনখেকোদের দৌরাত্ম্য বন্ধ হোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৫০৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে একজন বন কর্মকর্তা খুন এবং অপর একজনের গুরুতর আহত হওয়ার ঘটনা অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তাহলে কি বন কর্মকর্তাদের নিরাপত্তা এতই ভঙ্গুর? বন ও পাহাড়খেকোরা কি এভাবে হত্যাকাণ্ড চালাতে থাকবে?

প্রথম আলোর খবর থেকে জানা যায়, কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় খুন হয়েছেন বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, গভীর রাতে হরিণমারা পাহাড় কেটে ডাম্পারে ভরে বালু পাচার হচ্ছিল। খবর পেয়ে সাজ্জাদুজ্জামান মোটরসাইকেলচালক মো. আলীকে (২৭) নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বালু পাচারকারীরা ডাম্পার দিয়ে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ ও আলীকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ। গুরুতর আহত অবস্থায় উখিয়া রেঞ্জ কর্মকর্তার চালক আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বনকর্মীরা জানান, হরিণমারা এলাকার ছৈয়দ করিম বন ও পাহাড় খেকো চক্রের হোতা এবং তাঁর মালিকানাধীন ডাম্পারটিই বিট কর্মকর্তা সাজাদুজ্জামান ও তাঁর সহযোগীকে চাপা দেয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগদানের পর সাজ্জাদুজ্জামান এর আগেও অভিযান চালাতে গিয়ে একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন। বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাহসের তারিফও করেছেন। কিন্তু তাঁর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্ন উঠবেই।

বন রক্ষা করতে দুর্বৃত্তদের হাতে বন কর্মকর্তার খুন হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। বন বিভাগের ভূমি উদ্ধারে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ২০২০ সালের ৬ আগস্ট মারা যান মহেশখালীর সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন। এর আগে ২০১৮ চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির হাসনাবাদ রেঞ্জের বাগানমালিক আবদুস সালাম স্থানীয় দখলদারদের হামলায় মারা যান। এ ছাড়া দুর্বৃত্তদের হামলায় ১৯৭৭ সালে বাড়বকুণ্ডে হাজারীখিল বিট কর্মকর্তা, ১৯৮৫ সালে ফরেস্টার আমিনুল হক ও বনপ্রহরী ইয়ার আহম্মদ নিহত হন।

বনখেকোরা এতটা বেপরোয়া হয়ে উঠল কীভাবে? এ ক্ষেত্রে বন বিভাগের আরও কিছু করণীয় আছে কি না, সেটা দেখার বিষয়। একজন বন কর্মকর্তা ও তাঁর সহযোগীকে রাতের বেলায় একটি মোটরসাইকেল নিয়ে কেন অভিযানে যেতে হলো? তাঁদের নিরাপদ বাহন ও নিরাপত্তা যে নিশ্চিত করা গেল না, তার দায় কে নেবে?

বন বিভাগ থেকে নিরাপত্তারক্ষীদের যে বন্দুক, এসএলআর রাইফেল, থ্রি-নট-থ্রি কিংবা কাটা রাইফেল দেওয়া হয়, সেগুলো সেকেলে এবং অনেক ক্ষেত্রে অকার্যকর। বনদস্যুদের হাতে এর চেয়ে উন্নত অস্ত্র থাকে। বনকর্মীরা ডাম্পারটির মালিক ও চালককে চিহ্নিত করেছেন। একজন গ্রেপ্তারও হয়েছে। সারা দেশেই বনখেকোরা তৎপর। এ বিষয়ে বন বিভাগ সজাগ থাকলে একের পর এক হত্যার ঘটনা ঘটতে পারত না।

যে বন কর্মকর্তা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য জীবন দিলেন, তাঁর বয়স ছিল মাত্র ৩০ বছর। তিনি একটি শিশুকন্যা ও স্ত্রী রেখে গেছেন। তাঁর পরিবারের সদস্যরা যাতে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং সন্তান পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করা রাষ্ট্রেরই কর্তব্য।

সাজ্জাদুজ্জামানের হত্যার সঙ্গে জড়িত একজন ধরা পড়েছে। অন্যদেরও অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। বনখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।(সূত্র:প্রথম আলো)

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com