1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজ থেকে প্রথমবার টোল আদায় করল ইরান সেই বিচারপতি মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল সেই বিচারপতি মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি হরমুজে সাবমেরিন ইন্টারনেট ক্যাবল নিয়ে সতর্ক বার্তা ইরানের মার্কিন নৌবাহিনীর সচিব বরখাস্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ নলডাঙ্গায় নশরৎপুরে অগ্নিকাণ্ডে ভূমিভূত বসতবাড়ি দিশেহারা কৃষক পরিবার লোডশেডিংয়ে বিপর্যস্ত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স, অচল জেনারেটরে চরম ভোগান্তি—পরিদর্শনে প্রতিনিধি দল

বিএনপি-জামায়াতের চলমান অবরোধ হরতালের বিরুদ্ধে মিছিলসমাবেশ

কলারোয়া উপজেলা প্রতিনিধি,, মোঃ চয়ন হোসেন।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

মোঃ চয়ন হোসেন: বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতালের বিরুদ্ধে সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতালের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কেপে ওঠে শহরের জনপদ। বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতাল মানিনা মানবোনা বলে নেতাকর্মীরা স্লোগান দেয়।

মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক এস.এম তুহিনুর রহমান তুহিন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, জেলা যুবলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক ইদ্রিস বাবু, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুল বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, রাবেয়া পারভীনসহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com