1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আহত, চিকিৎসায় অবহেলার অভিযোগ উর্দুভাষী বাংলাদেশিদের পুনর্বাসন নিয়ে ভাবছে সরকার : প্রধানমন্ত্রী ইসরায়েলি কায়দায় ছাত্রদলের আদুভাইয়েরা হলের সিট দখল করছেন: ডাকসু নেতা মুসাদ্দিক বাল্যবিবাহে না বলায় স্কুলছাত্রী তহমিনাকে জেলা প্রশাসকের ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা কেন্দুয়ায় জমির বিরোধে সংঘর্ষ :১ নারী নিহত ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: জমিজমা বিরোধের সূত্র, জিজ্ঞাসাবাদে ৫ জন

চমক রেখেই টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম ২০ দল লড়বে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। সেই বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মে মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শান্ত-রিশাদরা।

আগামী ৩ মে থেকে রোডেশিয়ানদের বিপক্ষে শুরু হওয়া এই পাঁচ ম্যাচের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাভাবিক ভাবেই নাজমুল হোসেন শান্তই অধিনায়ক হিসেবে থাকছেন। প্রস্তুতি ক্যাম্পের এই স্কোয়াডে সম্ভাব্য সকল খেলোয়াড়কেই ডাকা হয়েছে। ডিপিএলে দারুণ খেলা ওপেনার পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে। বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা পেয়েছেন প্রাথমিক এই স্কোয়াডে।

এক সিরিজ পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও। তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও মোহাম্মদ রিশাদ হোসেন ও ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

তবে ১৭ সদস্যের স্কোয়াডে চমকও রয়েছে। দলে নেই বাংলাদেশের টি-টোয়েন্টির অন্যতম বড় দুই নাম মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন মোস্তাফিজ। আগামী ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর দেশে ফেরার কথা রয়েছে এই বাঁহাতি পেস বোলার। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে অবস্থান করছেন।

এই দুই ক্রিকেটারের ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সাকিব এই মাসেই দেশে ফিরবে। ফিরে ডিপিএলে সুপার লিগের ১টা ম্যাচ খেলে জাতীয় দলের সাথে অনুশীলন ক্যাম্পে যোগ দিবে। ২৮ তারিখ দল ঘোষণা হলে জানা যাবে সাকিবকে বাংলাদেশ কয় ম্যাচের জন্য খেলাবে।’

অন্যদিকে মোস্তাফিজ আইপিএল থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ থাকছেন না বলে নিশ্চিত করা হয়েছে।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com