1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামানের পক্ষ থেকে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামানের পক্ষ থেকে দিনব্যাপি বিনামূল্যে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। একই সাথে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারিদের মধ্যে খাবার পানি, ভিটামিস সি সমৃদ্ধ শরবত ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মেইন বাসস্টান্ডে ও বিকালে
চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিন্নধর্মী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

দুটি মেডিকেল ক্যাম্পে ১’শ ২০ জন রোগীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা জানান, আমাদের এমপির এই উদ্যোগটি খুব ভালো। গরীব অসহায় মানুষরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। অনেকে জানেন না তার কোন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে কিনা। এই ক্যাম্পে পরীক্ষা করে বেশ উপকার হলো। আমরা জানতে পারলাম রোগ সন্মদ্ধে। এছাড়া বিভিন্ন পরামর্শও পেয়েছি। রোগীরা জানান, সাধারণ মানুষের জন্য এই মেডিকেল ক্যাম্প চালু থাকলে ভালো হবে।মেডিকেল ক্যাম্পের দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃসাইফুল ইসলাম ও সহকারী নার্স আমবিয়া খাতুন রিমা। এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারিদের মধ্যে খাবার পানি, ভিটামিস সি সমৃদ্ধ শরবত, স্যালাইন ও ছাতা বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com