1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দুর্গাপুরে ৫১ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৯৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমাদের সুসঙ্গ’’ সংগঠনের উদ্যোগে দুর্গাপুর উপজেলায় ২০২৪ সালে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ফলাফল ও দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী।বিশেষ অতিথি সিপিবি’র কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা.দিবালোক সিংহ।

এ উপলক্ষে সংগঠনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি‘র সঞ্চালনায় সংগঠনের আহবায়ক সাবেক যুগ্ন সচিব ড. অর্ধেন্দু শেখর রায় এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক পৌর মেয়র শ.ম.জয়নাল আবেদীন, ওসি উত্তম চন্দ্র দেব, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এডভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে ৫১জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

কৃতিশিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে এমপি মোশতাক আহমেদ রুহী বলেন, ভালো ফলাফল অর্জনই ভালো কিছুর প্রত্যাশা করে। বিগত দিনেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতেও আমাদের সুসঙ্গ সংগঠনকে সাথে নিয়ে একটি ফাউন্ডেশন গঠনের মাধ্যমে আরো ব্যাপক ভাবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com