1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

ফরিদপুরে ডাক্তারদের চিকিৎসা পত্র চেক করে ঔষুধ কোম্পানীর লোকেরা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সামনে অপেক্ষা করতে থাকে ঔষুধ কোম্পানীর লোকেরা । এ ধরণের বিষয়গুলো দেখা যায় দীর্ঘ দিন ধরে ফরিদপুর শহরের প্রায় ৫০-৬০ টি ক্লিনিকের সামনে ।

ডাক্তার দেখিয়ে রোগীরা বের হওয়ার সাথে সাথেই ঔষুধ কোম্পানীর ( রিপ্রেসেন্টিভ ) লোকেরা ঘিরে ধরে ডাক্তাররের প্রেসক্রিপশন দেখতে থাকেন এবং ডাক্তার কয়টি , কি কি ঔষুধ লেখছেন তার ছবি তুলে রাখেন ।

সুত্রে জানা যায় , ঔষুধ কোম্পানী ডাক্তারদের তাদের কোম্পানীর ঔষুধ লেখার জন্য বিভিন্ন ধরনের সুযোগ – সুবিধা দিয়ে থাকেন । সুবিধা সুমুহের মধ্যে রয়েছে – বিদেশ সফর , প্রতি মাসে মোটা অংকের টাকা , এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের গাড়ি বহন খরচ , বাড়ির জন্য , ফ্রীজ , কম্পিউটার , নিত্যদিনের বাজার ইত্যাদি উল্লেখযোগ্য । ঔষুধ কোম্পানীর লোকেরা ( রিপ্রেজেন্টিভরা ) ক্লিনিকের সামনে দাড়িয়ে থেকে রোগীদের ব্যবস্থাপত্র যাচাই – বাছাই করে সত্যতা নিশ্চিতের চেষ্টা করে ঔষুধগুলো ঠিক মতো লিখলো কিনা ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঔষুধ কোম্পানীর লোকেরা জানান , আমাদের দায়িত্ব হচ্ছে ডাক্তাররা আমাদের কোম্পানীর চুক্তি অনুযায়ী রোগীদের ব্যবস্থাপনা পত্রে ঠিক মতো ঔষধগুলো লিখছে কি না ? তাই বাধ্য হয়ে ডাক্তারের চেম্বার থেকে রোগিরা বের হলেই প্রেসক্রিপশন / ব্যবস্থাপনা পত্র দেখার চেষ্টা করি ।

একাধিক ক্লিনিক মালিকেরা জানান , একজন ডাক্তারের যা যা সুযোগ সুবিধা দেবার প্রয়োজন আমরা তাই দিয়ে থাকি । এর বিনিময়ে আমরা কিছু রোগীদের বিভিন্ন পরীক্ষা – নিরীক্ষা করার দায়িত্ব পাই । তারা আরো জানান , ঔষুধ কোম্পানীর মালিকেরা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ডাক্তারদের মানুষিকতা নষ্ট করে ফেলছে ।

ফরিদপুরের সুধী সমাজ ডাক্তারদের এ ধরণের কাজ কর্মের প্রতিরোধ করার জন্য মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com