1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে ডুবে গেলেন ৪ পর্যটক, নিখোঁজ ১

মো: এমরান হোছাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে ডুবে গেলেন ৪ পর্যটক, নিখোঁজ ১ জন কিশোর।কক্সবাজারে সমুদ্রে সৈকতে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে ডুবে গেল ৪ পর্যটক। তাঁদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হলেও মো. রাহাদ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। ( ১৫ জুলাই ২৪ ইং) দুপুরে কক্সবাজার কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া সেই কিশোর মো: রাহাদ (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার মো: আলী আকবরের ছেলে।ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো: রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন।

সৈকতে ঘুরাঘুরির এক পর্যায়ে খালাতো ভাই ও বোনদের সঙ্গে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় সাগরে গোসল করতে নামলে। এতে স্রোতের টানে তারা ৪ জন ভেসে যেতে থাকে।বিচকর্মী মাহাবুব জানান, ৪ জন পর্যটক সমুদ্রে গোসল করতে নেমে ডুবে যান। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মো: রাহাদ (১৮) নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন।বিচকর্মী ও লাইফ গার্ড কর্মীরা জানান, সাগরের বিভিন্ন পয়েন্টে তার সন্ধানে উদ্ধার কাজ চালানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com