1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

রাবির প্রধান ফটক ভেঙে লাঠিসোঁটা হাতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক ভেঙে বিক্ষোভ সমাবেশ করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুট আড়াই টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের হাত থেকে প্রতিরোধের জন্য সকলেই লাঠিসোঁটা হাতে বের হোন।পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় ছাত্রলীগকে কঠোর হুঁশিয়ারি দেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক বিক্ষোভ সমাবেশ হলে ছাত্রলীগের তালা মারার খবর পেয়ে প্রতিটি হলে হলে যান তারা। সেখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসেন তারা। এর আগে, ছাত্রীদের হলের সামনে গিয়ে নারী ছাত্রীদের নিয়ে হল থেকে বের করে নিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরদ। এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও রাবির সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন।

এদিকে, বিক্ষোভ সমাবেশ চলাকালে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে কোনো অবস্থান দেখা যায়নি। তবে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে পুরো ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। হলে হলে তালা মেরে আন্দোলনে যোগদান করতে বাঁধা দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের।এর আগে, গতকাল রাত ১টায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে মধ্যরাতে স্লোগান দিতে শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করেন এবং বিভিন্ন রুমে তল্লাশি চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com