1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

কোটা আন্দোলন রাবিতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে পালালো ছাত্রলীগের নেতাকর্মীরা

ফজলে রাব্বী পরশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সারাদেশে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি বাধা দিতে আসলে শিক্ষার্থীদের তাড়া খেয়ে পালিয়ে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্যন্যা নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দিতে আসেন। এসময় শিক্ষার্থীদের বিশাল সমাবেশ দেখে এবং শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে স্টেশন বাজার দিয়ে পালিয়ে যান তারা।পরে বঙ্গবন্ধু হলে গিয়ে আন্দোলনকারীদের একাংশ ছাত্রলীগ নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং বঙ্গবন্ধু হলে ভাংচুর চালানো হয়। তবে তাদের দাবি এমনটা তারা করেননি।

এদিকে বঙ্গবন্ধু হলের সামনে পুলিশ অবস্থান নিলে পুলিশ পাহারায় তাদের গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুসহ কয়েকজন নেতাকর্মী।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, আমরা এমনটা কখনোই আশা করিনি। আমরা সকল পক্ষের সাথে কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে আজ বিকাল ৩টায় আন্দোলন করার কথা ছিলো কিন্তু বঙ্গবন্ধু হলে অগ্নিসংযোগের বিষয়টি কখনোই আশা করিনি। আমরা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com