1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

লালমনিরহাটে নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে লালমনিরহাটে আন্দোলন সমর্থিত ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় ছাত্ররা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে কাকিনা উত্তর কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি মোড়ে প্রায় দুই ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালন করেন।অপর দিকে শনিবার (৩ আগস্ট) দুপুর দুইটায় বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্বরে এসে শেষ হয়।

এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে প্রায় দুইঘন্টা বন্ধ রাখে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।সরজমিনে দেখা যায়, বেলা ১২টায় উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজের সামনে বৃষ্টিতে ভিজে একত্রিত হন শিক্ষার্থীরা। তারপর মিছিলটি নিয়ে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কাচারি মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

এসময় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সতর্ক অবস্থানে ছিল। এ সময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করছি। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে তাদের হত্যা করেছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই। আর দ্রুত কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান করি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com