1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনা কায়সারকে রাজধানীতে জরুরি পানি সরবরাহে সরকারের ৯২০ কোটি টাকার প্রকল্প সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ঢাবির সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়লেন মোনামি পুলিশের চেইন অফ কমান্ড ভাঙলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার শত্রুদের বিরুদ্ধে দৃঢ়ভাবে মোকাবিলা অব্যাহত রাখার নির্দেশনা মোজতবা খামেনির

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনিসুল হক সমন, দুর্গাপুর উপজেলা  প্রতিনিধি, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে
ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম তেলুঞ্জিয়া গ্রামে পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস নেওয়া অনিকা দেবনাথ(১৭) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। অনিকা দেবনাথ তেলুঞ্জিয়া গ্রামের সুকুমার দেবনাথের মেয়ে। সে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, অনিকার স্কুলে পরীক্ষা চলছিল। গতকাল স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে। বিকাল পর্যন্ত স্বাভাবিকই ছিল পরে সন্ধ্যায় তার মা বাড়ি এসে অনিকার খোঁজ করলে না পেয়ে আত্মীয়-স্বজনসহ আশ-পাশের বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

এরপর শুক্রবার সকালে তার মা তাদের বসত ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘরে খোঁজার জন্য গেলে গলায় ওড়না পেছানো অবস্থায় ঘরের আড়ায় অনিকার নিথর দেহ ঝুলছিলো দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্কাছ আলী জানান, অনিকার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com