1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

বাগেরহাটের কচুয়ায় বিএনপি এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তারিকুজ্জামান মোল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপি কর্মসূচি পালিত হয়েছে।এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন।

রবিবার (১ সেপ্টেম্বর) কচুয়া জিরোপয়েন্টে কচুয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন গুলোর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ প্রায় ১৬ বছর পরে কচুয়াতে বিএনপি তাদের দলীয় অনুষ্ঠান সম্পূর্ণ বিনাবাধায় উৎসবমুখর পরিবেশে আয়োজন করে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বন্যাদুর্গতদের কষ্ট লাঘব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা করা হয়।এছাড়া বক্তারা দলীয় কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না।অনুষ্ঠানে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শহিদুজ্জামান মিল্টন, যুগ্ম আহ্বায়ক হাজরা জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ হুমায়ুন কবির, যুগ্ম আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা বিএনপির সদস্য, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com