1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এমপি কাজলের সাথে শুভেচ্ছা বিনিময় ভোলার – লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপির বিরুদ্ধে কঠিন প্রতিপক্ষ ধেয়ে আসছে।

মোঃমিনহাজ উদ্দিন সুমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬৯ বার পড়া হয়েছে

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।আযম খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। ইতোমধ্যে বিএনপির বিরুদ্ধে তথ্য সন্ত্রাস শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগানোর চেষ্টা চলছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। এ জন্য বিএনপি সদা প্রস্তুত রয়েছে। বিএনপি প্রতিষ্ঠার পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তী সময়েও দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি ভূমিকা রাখবে।বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির যেসব নেতাকর্মীর সদস্যপদ বাতিল ও স্থগিত করা হয়েছে, তাদের ব্যাপারে সংগঠন যদি মনে করে তারা শৃঙ্খলায় ফিরেছে তবে তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে পারে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সস্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com