1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ কোটি মানুষের গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: গোলাম পরওয়ার সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাজিতপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! সালিশি চুক্তি ভেঙে দ্বন্দ্ব তীব্র—লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ​নওগাঁর শিক্ষা ও সংস্কৃতির আলোকবর্তিকা: এক বিরামহীন পথচলার নাম প্রফেসর মুহম্মদ ওয়ালীউল ইসলাম ​​নওগাঁ শহর এখন যানজটের নগরী: ফুটপাত দখল আর অব্যবস্থাপনায় অতিষ্ঠ জনজীবন নাজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

ফরিদপুরে অস্ত্র মামলায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছরের সশ্রম কারাদন্ড

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: লুৎফর মোল্যা(৩৫) কে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।মঙ্গলবার (১৭ ই সেপ্টেম্বর) দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

সাজাপ্রাপ্ত আসামী মো: লুৎফর মোল্যা জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল্যার ছেলে।মামলা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার জিডি মুলে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৪ জানুয়ারী রাত দশটার দিকে ভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে লুৎফর মোল্যাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এসময় তার কোমরে গোজা অবস্থায় ইউএসএ’র তৈরী একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই জুয়েল মিয়া ভাঙ্গা থানায় বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে।

রায়ের সত্যতা নিশ্চিত করে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিটার(পিপি) নওয়াব আলী মৃধা জানান, এই মামলার দীর্র্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজ্ঞ বিচারক আজ এই রায় দেন। আসামী কে ১৮৭৮ সালের অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেয় আদালত।পরে আসামী কে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানের নির্দেশ দেয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com