1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান

নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪০০ বার পড়া হয়েছে
নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুুষ্ঠিত

নরসিংদী প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২০২৩-২০২৫ শপথ গ্রহণ,আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে শনিবার(২রা ডিসেম্বর) এই অনুুষ্ঠান অনুুষ্ঠিত হয়।শপথ অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, মোঃহাবীবুর রহমান।

কার্যনির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উক্ত অনুুষ্ঠানের প্রধান অতিথি, নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, ডঃ বদিউল আলম। শপথ পাঠ শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুুষ্ঠান অনুুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি, মোঃনূরুল ইসলাম।

অনুুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক নরসিংদীর তথ্যের সম্পাদক মোঃমোবারক হোসেন। তিনি তাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান এবং সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে নরসিংদীর সকল সাংবাদিকদের ভেদাভেদ ভূলে প্রেসক্লাবের প্ল্যাটফর্মে আনার আহ্বান জানান এবং নরসিংদীর উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে একসাথে কাজ করার আহ্বান জানান।

 

নব-নির্বাচিত সভাপতি মোঃনূরুল ইসলাম প্রেসক্লাবে লাইব্রেরী করা, সাংবাদিকদের জন্য আবাসন নির্মাণ করা এবং সীমাবদ্ধতার মধ্যে অন্য সাংবাদিকদের ক্লাবে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃমোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদীর চেম্বার অব কমার্সের সভাপতি, আব্দিল মোমেন মোল্লা, নরসিংদী সরকারী কলেজের সাবেক দুই অধ্যক্ষ মোঃগোলাম মস্তুফা মিয়া ও মোহাম্মদ আলী প্রমূখ। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা, নব-নির্বাচিত কমিটির জন্য শুভকামনা জানান এবং আগামী দুই বছরে তারা প্রেসক্লাবকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com