1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ কোটি মানুষের গণভোটে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: গোলাম পরওয়ার সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাজিতপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! সালিশি চুক্তি ভেঙে দ্বন্দ্ব তীব্র—লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত ​নওগাঁর শিক্ষা ও সংস্কৃতির আলোকবর্তিকা: এক বিরামহীন পথচলার নাম প্রফেসর মুহম্মদ ওয়ালীউল ইসলাম ​​নওগাঁ শহর এখন যানজটের নগরী: ফুটপাত দখল আর অব্যবস্থাপনায় অতিষ্ঠ জনজীবন নাজিরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন, জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

বাদশা
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১২ বার পড়া হয়েছে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদ ফারুককে রোববার বিকেলে ঢাকার বারিধারার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেন। পরে সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে তাকে বরিশাল কোতয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বরিশালে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিএনপি র জেলা ও মহানগর কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় আরও ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ৬০০-৭০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।গত ২৩ আগস্ট, বিএনপি বরিশালে তাদের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের জন্য জাহিদ ফারুক শামীম কে প্রধান আসামি করে মামলা দায়ের করে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বরিশাল সদর (৫) আসনের সংসদ সদস্য এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও।

জাহিদ ফারুক কে কারাগারে পাঠানোর খবরের পর বরিশালের আদালত চত্বরে আনন্দ-উৎসবের মাধ্যমে মিষ্টি বিতরণ করেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এবং শিক্ষানবিশ আইনজীবী মশিউল আলম খান পলাশ। তিনি জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম।পলাশের ভাষ্য অনুযায়ী, সেই নির্বাচনে আওয়ামী লীগ ও প্রশাসনের প্রভাবের কারণে বিএনপির কর্মীরা সরোয়ারের প্রচারণায় অংশ নিতে ভয় পেতেন। তিনি নিজেও সরোয়ারের প্রচারণায় সক্রিয় ছিলেন এবং বরিশাল সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে একবার ভোট চাওয়ার সময় আওয়ামী লীগের সম্ভাব্য হামলার আশঙ্কায় দ্রুত ফিরে আসতে হয়েছিল। এ সময় পুলিশ তাদের নৌপথে ধাওয়া করে আটকানোর চেষ্টা করেছিল। এরপর তিনি স্পিডবোটে থেকে পালিয়ে গেলেও পরে পুলিশের হাতে আটক হন এবং মিথ্যা মামলায় বেশ কয়েকদিন জেলে ও ছিলেন।পলাশ বলেন, “স্বৈরাচার সরকারের দোসর মন্ত্রীকে আজ আমার মতো তাকে ও কারাগারে যেতে হয়েছে, এটি আল্লাহর ন্যায় বিচার।”

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com