1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

কুষ্টিয়ায় শিক্ষিকার সঙ্গে প্রেম, বিচ্ছেদের পর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

উজ্জ্বল আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে
উজ্জ্বল (কুষ্টিয়া  প্রতিনিধি)।
শিক্ষিকার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় কুষ্টিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র  সাগর চন্দ্র বিশ্বাস (২২) নামে এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার সেরকান্দি এলাকার ভাড়া বাড়ি থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানাযায় শিক্ষিকার সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। মৃত সাগর চন্দ্র বিশ্বাস কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে সাগরের মা বলেন, কুষ্টিয়ার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষিকার সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি সে সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি মেনে নিতে না পেরে সাগর মানসিক রোগীদের মতো হয়ে যান। সে জন্য সাগর কয়েকবার কলেজে গিয়ে ম্যাডামকে অনুরোধ করে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। কিন্তু কোনো ফল হয়নি।
তিনি আরও বলেন, ঘুমের ওষুধ খাওয়ার কারণে সাগর প্রতিদিন বিকেলে ঘুম থেকে উঠত। আজ বিকেলে ঘুম থেকে না উঠলে আমি প্রথমে ডাকাডাকি করি। সাগরের মোবাইল ফোনে কল দিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করি। তাতেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাগর ঝুলছে। ম্যাডামের সঙ্গে প্রেমের বিচ্ছেদ সইতে না পেরে সাগর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সাগরের কয়েকজন বন্ধু বলেন, আমাদের এক শিক্ষিকার সঙ্গে সাগরের গভীর প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দেওয়া হতো। কয়েক মাস আগে তাদের সম্পর্কের অবনতি হলে সাগর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েই সাগর মানসিক রোগী হয়ে গিয়েছিল।
এ বিষয়ে কথা বলার জন্য ওই শিক্ষিকার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। পরে  পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এ বিষয়ে কিছু জানি না আমরা।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com