1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

দুর্গাপুরে বালুবাহী ট্রাক কেরে নিলো মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান এর ছোট  ছেলে,সে দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসার নবম শ্রেণির একজন মাধবী ছাত্র।

পরিবার সূত্রে জানাযায়,….গত বুধবার দুপুরে দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর নামক স্থানে বালুবাহী ট্রাক, মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী আব্দুর রহিম গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ৫দিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১০ ডিসেম্বর রাত ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে আব্দুর রহিম। সোমবার দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানায় নিহত আব্দুর রহিমের পরিবার।

শিক্ষার্থীর আব্দুর রহিমের অকাল মৃত্যুতে তার আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব,শিক্ষক, সহপাঠী সহ সকল শুভাকাঙ্ক্ষী দের মাঝে বইছে শোকের ছায়া।

এ বিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com