1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

২০০৬ সালে ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের নৃশংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জামাত ইসলামীর মিছিল ও সমাবেশ

আব্দুল আহাদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
২০০৬  সালে ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের নৃশংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় ঢাকার পল্টনে ২০০৬ সালে ২৮ শে অক্টোবর তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের লগ্গি বৈঠা তান্ডবে জামায়েত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা ও আহত করে। সেই হত্যা ও আহতদের প্রতিবাদে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আজ রবিবার( ২৭ শে অক্টোবর) বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর উপজেলা  কর্তৃক গণ সমাবেশ ও প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন,গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত আমির, মাস্টার রুহুল আমিন ভূইয়া। বাংলাদেশ জামাত ইসলামী  রায়পুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি,নাজমুল হুদা। বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আব্দুল আউয়াল রাশেল। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিগণ। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীগণ ২০০৬ সালের ২৮ শে অক্টোবরের সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নৃশংস তাণ্ডবের কাহিনী উল্লেখ্য করেন এবং সন্ত্রাসী  সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি জানান ও তাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com