1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক কেন্দুয়ায় বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র ৫৪তম প্রয়াণ দিবস পালিত

রক্তে রঞ্জিত ২৮ শে অক্টোবর উপলক্ষে স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আরফিনুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামি নীলফামারী জেলা শাখার আয়োজনে দোয়া, স্মৃতিচারণ ও আলোকচিত্র প্রদর্শনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী লগি বৈঠার তান্ডবে শহীদদের স্মরণে অনুষ্ঠিত এ সভায় হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত হয়েছে।জেলা জামায়াত সেক্রেটারি মাও. আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্য প্রদান করেন  জেলা আমীর জনাব মুহাম্মদ আব্দুর রশীদ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা কর্মপরিশোধ সদস্য মাওলানা মোকাররম হোসাইন, জেলা নায়েবে আমীর ড. খাইরুল আলম, নীলফামারী শহর শিবির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, বিরোধীদল ও মতের শত শত নেতাকর্মীকে হত্যা করেছিল  এসব কিছুর শুরু হয়েছিল ২০০৬ সালের ২৮ শে অক্টোবর। বাংলাদেশের ইতিহাসের একটি অভিশপ্ত দিন এই ২৮ অক্টোবর।২৮ অক্টোবর এমন একটি লজ্জাস্কর দিন যেদিন এ দেশের মানুষ কেঁদেছিল, বিশ্ব বিবেক কেঁদেছিল। কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের অন্তর সেদিন একটুও কাপেনি।জামায়াত নেতারা আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি খরস্রোতা সেই নদীর নাম যেই নদীকে বালির বাঁধ দিয়ে কখনোই আটকানো যায় না। শেখ হাসিনা ১৬ বছর চেষ্টা করেছিল জামায়াতের গতিপথকে আটকিয়ে দেয়ার জন্য। কিন্তু সেই বাঁধ ভেঙ্গে আরো দুর্বার গতিতে জামায়াতে ইসলামি এগিয়ে এসেছে।আলোচনা ও স্মৃতিচারণ শেষে সেদিনের সেই ভয়াল ঘটনার আলোকচিত্র প্রদর্শন ও শহীদি গান পরিবেশন করেন নীলফামারী নীলাঞ্চল  শিল্পীগোষ্ঠীর সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com