1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের ২১ দফা দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে বিএম ডিসি অ্যাক্ট ২০১০ বাতিলসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা চিকিৎসকরা মানববন্ধন করেছেন। সর্বস্তরের পেশাজীবী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের (এসডিএমএস) ব্যানারে এ আয়োজন করা হয়।বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।এসময় বক্তব্য দেন এসডিএমএস’র জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকির রহমান রাসেল ও কামালুর রহিম সমর।
বক্তারা বলেন, ২০১০ সালে একটি আইনের মাধ্যমে ডিপ্লোমা চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবী বাতিল করা হয়। ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার দিতে হবে। বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের নামে সবধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদপ্তরের বিভাগীয় সকল কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এছাড়াও নিয়োগ ও পদোন্নতির দাবি জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com