1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজারহাট স্টেশনে যাত্রা বিরতির দাবিতে সাড়ে তিন ঘন্টা রেলপথ অবরোধ

মোঃ রাসেদুল
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকেট বরাদ্দের দাবিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস অবরোধ করে রাজারহাটে সর্বস্তরের মানুষ । রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট রেলওয়ে স্টেশনে প্রায় সাড়ে তিনঘণ্টা আটকিয়ে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচির সমাপ্তি করেন তারা। এসময় আগামী একমাসের মধ্যে টিকেট সহ যাত্রা বিরতির প্রস্তাব রেলভবনের মিটিং এ উঠবে বলে আশ্বস্ত প্রদান করা হয়  ।অবরোধ কর্মসূচি চলাকালে সংগঠকদের মধ্যে বক্তব্য দেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক  খন্দকার আরিফ,সদস্য একেএম মোস্তফা জামান লেলিন,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম সহ অনেকে ।খন্দকার আরিফ বলেন, আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম। তখন জেলা প্রশাসক,সেনা কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সাতদিনের মধ্যে যাত্রাবিরতির আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়। তবে আজ অবধি রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করে নি ফলে আবারও আমাদের কর্মসূচী দিতে হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com