1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
“কেশবপুরে ফেসবুক মন্তব্য নিয়ে সংঘর্ষ—পৌর বিএনপির (সাধারণ সম্পাদক) শহিদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ থানায়” বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত

শেখের বেটি নাকি পালায় না,আজ কোথায় তিনি-খায়রুল কবির খোকন

সাদ্দাম উদ্দিন রাজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি? আওয়ামীলীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে। ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হয় না, তা ইতিহাসই বলে। নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি।আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন, আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনদিন মাফিয়া ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে না পারে। দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুণরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবান জানান তিনি ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম.এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মোহনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com