1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
শুক্রবার ( ২৯ নভেম্বর) বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারী ‌ ভারতীয় এজেন্ট জঙ্গি সংগঠন ইসকন,  ‌ ভারতীয় কালচারাল ‌ ফ্রন্ট, প্রথম আলো ও ডেইলি স্টার ‌ ‌পত্রিকা  নিষিদ্ধের দাবিতে  ‌শহরের জনতা ব্যাংকের মোড়ে ‌ এ উপলক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের  সামনে এসে শেষ হয়।মাহমুদুল হাসান ওয়ালিদ এর নেতৃত্বে ও নিরব ইমতিয়াজ শান্ত এর সঞ্চালনায়  ক্তব্য রাখেন ‌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা, আব্দুল কারী মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, মাওলানা কবির উদ্দিন, মোহাম্মদ মেহেদী, সিফাত হাসান খান, মৌলানা ঈসা আহমেদ, মোঃ হাসনাত উল্লাহ।সভায় বক্তারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিকের  হত্যাকাণ্ডের বিচার চার দাবি করেন। তারা এই ঘটনার জন্য ধর্মীয় সংগঠন ইসকন কে দায়ী করে করেন।তারা জানান,  ইসকন একটি উগ্রবাদী সংগঠন। তারা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছে।বিশ্বের কয়েকটি দেশে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশ ইসকন শাখার কর্মকাণ্ড বন্ধ করার জন্য অন্তর্বর্তী কালিন সরকারের নিকট জোড়ালো  দাবি জানানো হয়।বক্তারা আরো  জানান,  বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করে আসছি । বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ‌ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে  তা প্রতিহত করা হবে।এর আগে ‌ বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল  কর্মসূচিতে যোগদান করে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com