ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন রামরাইল ইউনিয়নের এক নং ওয়ার্ডের উলচাপাড়ায় আজ ২ নভেম্বর ভোর সকাল ৬ ঘটিকায়। পুত্র এবং পুত্রবধূ নাতি-নাতনি দ্বারা মারধরের শিকার হয় এক বৃদ্ধ দম্পতি মকবুল হোসেন (৭৫) এবং রোকেয়া বেগম (৬৫)।মকবুল হোসেন (৭৫) ফজরের নামাজ শেষ করে তার নিজ কর্মস্থল বাড়ির পাশে একটি ছোট্ট দোকানে কর্মরত অবস্থায় তার দ্বিতীয় ছেলে আখতার হোসেন (৪২) কুবা দা দিয়ে মকবুল হোসেনের হাতে আঘাত করলে তার চিৎকারে বৃদ্ধ স্ত্রী রোকেয়া বেগম (৬৫) দৌড়ে বেড়িয়ে এলে তাদের পুত্রবধূ রাবেয়া খাতুন (৩৮) এবং নাতি-নাতনি সাব্বির মিয়া (২২) ও মারিয়া আক্তার (২৪)মিলে বৃদ্ধাকে এলোপাথাড়ি ভাবে লাঠি সোটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং হাত ভেঙে দেয়। এমতাবস্থায় এলাকাবাসী এবং আশেপাশের লোকজন তাদের চিৎকারে এগিয়ে আসেন এবং তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে (২৫০ শয্যা বিশিষ্ট) নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বৃদ্ধ মকবুল হোসেনের সাথে কথা বলে আরও জানা যায় যে, তার দ্বিতীয় পুত্র আখতার হোসেন (৪২) এর নামে বৃদ্ধের শেষ সম্বল টুকু লিখে দেওয়ার জন্য বিগত দুই বছর যাবত এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের হাত ধরে তাদের উপর বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে । তাছাড়াও বৃদ্ধ মকবুল হোসেন (৭৫) এর পূর্বে এসব ঘটনার জন্য আইনের শরণাপন্ন হলেও কোন ধরনের সঠিক বিচার পাইনি বলে জানিয়েছেন এবং বিভিন্ন সময় আখতার হোসেন (৪২) জামিনে এসে তার বৃদ্ধ পিতা-মাতার উপর বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বৃদ্ধ মকবুল হোসেন (৭৫) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।