1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক ৬ জনের কারাদন্ড

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৪  ডিসেম্বর ) সকালে উপজেলার পুরানতাহেরপুর, কয়ামাজমপুর,  দক্ষিণ চৌকির পাড়া, রইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের (কয়ামাজমপুর ) গ্রামের  গোলজার হোসেন হিটলার (৪২), নওপাড়া ইউনিয়নের পুরানতাহেরপুর গ্রামের সুমন ইসলাম (২৬)   ও একই এলাকার মোঃ রকি ইসলাম (২৯)
দক্ষিণ চৌকির পাড়া,বাগমারার শ্রী নয়ন কুমার (২৪) ও আয়নাল প্রাং (২৪) এবং  দুর্গাপুর উপজেলার রইপাড়া গ্রামের সিহাব (২৪)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com