1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 Контроль якості для змістовної статті — 029 ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ মেলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চেক-স্ট্যাম্প দেখিয়ে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশের দাবি কৃষক দল নেতার আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ বাতিল করে নতুন নির্বাচনের দাবি বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

সোনালী ব্যাংকের ১২৩২ তম শাখার উদ্বোধন

নাহিদ হাসান পামির
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পড়া হয়েছে

প্রত্যন্ত এলাকায় সোনালি ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সোনালী ব্যাংক পিএলসির ১২৩২তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফজাল করিম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল করিম বলেন, সুনামগঞ্জের এই বাদাঘাটে বিপুল পরিমাণে ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালিত হয়। আমরা দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম এখানে একটি ব্যাংকিং সেবা প্রদানের। সেই ধারাবাহিকতায় আজ সুনামগঞ্জে সোনালী ব্যাংকের  ১২৩২ শাখার উদ্বোধন হলো। গণ মানুষের ব্যাংক সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক গণমানুষের আস্থার একটি প্রতিষ্ঠান। স্বাধীনতার পূর্ব থেকে সোনালী ব্যাংক গণমানুষকে সব ধরণের সেবা দিয়ে যাচ্ছে। সোনালী ব্যাংক গতানুগতিক ট্রাডিশনাল ব্যাংকিং সার্ভিস থেকে বের হয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। সোনালী ব্যাংক এখন সোনালী এবং ই ওয়ালেট দিয়ে ঘরে ঘরে সেবা পৌঁছে দিচ্ছে।

সোনালী ব্যাংক সুনামগঞ্জ প্রিন্সিপাল শাখার ডেপুটি ম্যানেজার হিমাংশু আচার্যে্যর সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সিলেট বিভাগের জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডিজিএম এমরান উল্লাহ, সমীর বিশ্বাস, পংকজ গোলদার,  ইয়াকুব মজুমদার  ও বাংলাদেশ কৃষি ব্যাংকের জেলা প্রধান ফয়জুর রহমান শহীর প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com