1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

নোয়াখালীর কবিরহাট উপজেলায়, ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃরফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
আলোচনা সভার আগে উপজেলা মাঠ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।মঙ্গলবার দুপুরে জেলার কবিরহাট উপজেলার বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভায় পৌরসভার মানবাধিকার কমিশনের সভাপতি শাহীনুল আবেদীন শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার জেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কবিরহাট উপজেলা শাখার সভাপতি জহিরুল হক চৌধুরী। এসময় জামায়াতে ইসলামী পৌর সেক্রেটারি কাজী বোরহান উদ্দিন, ছাত্র নেতা হাসান, দিদারুল আলম মিলন, সাবেক ছাত্রনেতা আহসান উল্লাহ মোহন সহ অনেকেই উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মুল প্রতিপাদ্য-‘আমাদের অধিকার,আমাদের ভবিষ্যৎ,এখনই’ ।অতিথিরা বলেন, প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে হবে। মানবাধিকার মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, সবার নিরাপত্তা বিধান এবং স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখার আহবান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com