1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

অষ্টগ্রামে গণপিটুনিতে শাহজাহান (৩৫) ও নাসির (৩০) নামে দুই গরুচোর নিহত

লিখন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে গণপিটুনিতে শাহজাহান (৩৫) ও নাসির (৩০) নামে দুই গরুচোর নিহত হয়েছেন। নিহত শাহজাহান ব্রহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় কচুয়া গ্রামের বাসিন্দা চারু মিয়ার ছেলে ও নাসির অষ্টগ্রামের কাগজীগ্রামের বাসিন্দা হিরা মিয়ার ছেলে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দেওঘর ইউনিয়নের দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।অষ্টগ্রাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে মহিষ চুরি করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ডুড্ডা নদীতে জনতার হাতে একটি মহিষসহ তারা আটক হলে তাদেরকে দেওঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় তালাবদ্ধ করে রাখা হয়। পরে ৪/৫ হাজার উত্তেজিত জনতা বিদ্যালয়ের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গণপিটুনি দিলে তারা ঘটনা স্থলেই নিহত হন।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ইটপাটক্ষেল নিক্ষেপ করলে তারা ব্যর্থ হয়। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ও সেনা বাহিনীর সদস্যদের নিয়ে মেজর আরিফা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com