1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নে বিএনপির আলোচনা ও সম্প্রতি সভা

উজ্জল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমাবেশ করেছেন।১৪ই ডিসেম্বর রোজ শনিবার ৫নং কোলা ইউনিয়নের কোলা হাট এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি  কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল ।প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল  নেতাকর্মীদের বলেন, বাংলার সাহসী ছাত্রদের ত্যাগের ফসল এই স্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ।এলাকায় শান্তি ও স্বাধীনতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সবাইকে। ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের মর্যাদা দিতে হলে লক্ষ্য রাখতে হবে কোন মানুষ যাতে হয়রানির শিকার না হন। সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঢাল হয়ে কাজ করার আহবান জানান তিনি। আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদেরকে আইনের হাতে সোপর্দ করার আহবান জানান তিনি। এসময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে কোনপ্রকার বিভেদ অন্তর্কোন্দল নেই জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই আমাদের মাঝে কোন বিভেদ নেই, আমরা  জাতীয়তাবাদী নেতাকর্মীরা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচার ও অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করব।কোলা ইউনিয়নের বিএনপি নেতা নূর নবীর  সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোলা ইউনিয়নের বিএনপি সভাপতি  ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল হাদী চৌধুরী (টিপু) ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা  মোঃ সাইদুর ইসলাম (কেটু) বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিএনপি নেতা সাগর, সান্ডু সহ নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com