1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুদে জরিমানা, তেল জব্দ তীব্র গরম ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত নবাবগঞ্জ ঘন ঘন লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে, ক্ষোভে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে প্রাণবঙ্গ মিলার্স এর পরীক্ষামূলক বিভিন্ন জাতের বিদেশি ধান পরিদর্শন দেখার নেই কেউ’ ‘অনিয়ম আর দুর্নীতিতে ডুবছে দরগাহপুর এনডিএস ফাজিল মাদ্রাসা কাঠালিয়ায় লোহার পুল ভেঙে খালে, দুই ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আট আঙুল জমির কাছে হেরে গেল নাড়ির টান: আপনজনের রক্তে রঞ্জিত ভিটেমাটি,নওগাঁয় ৪ হত্যার সব শেষ যা ঘটলো। রুস্তম মেম্বার ৮ লাখ টাকা মুক্তিপণে মুক্ত,পুলিশের দাবি উদ্ধার বগুড়ায় আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকরণে ভেষজ নির্যাস ও রং এর মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার ধুনট উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন নওগাঁর একই পরিবারের ৪ সদস্যের গলা কেটে ক্লুলেস হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন এবং ৩ আসামি গ্রেপ্তার।

মাগুরায় ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে সভা করেছেন সাকিব আল হাসান

অনার বিশ্বাস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে সভা করেছেন আওয়ামীলীগ মাগুরা-০১ আসনের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের জামরুল তলা দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে বক্তব্য দেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জাতীয় পার্টির নেতা এম ফতে আলী টিপুসহ অন্যরা।

সভায় সাকিব আল হাসান বলেন, আমরা একতাবদ্ধ হয়েছি।

কীভাবে দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে জয়ী করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে প্রত্যেকে ইতিবাচক বক্তব্য দিয়েছেন।

নৌকার পক্ষে কাজ করার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছেন। আগামীতে একসঙ্গে থেকে আমরা সব বিষয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ।

সভায় ১৪ দলীয় কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, আমরা ১৪ দলের নেতাকর্মীরা এ বৈঠকে একমত হয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়েছি। এখন থেকে সবাই নৌকার পক্ষে কাজ করবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি এই জেলার দুটি আসনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। একই মন্তব্য দলের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডুর।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com