1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

কুষ্টিয়া (ঢাকা ঝালুপাড়া) ঈদগাহে নির্বাচনী পথ সভায় মাহবুবউল আলম হানিফ এমপি

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামীতে কুষ্টিয়া জেলাকে একটি আধুনিক মডেল জেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন, তিনি আরো বলেন,কুষ্টিয়াতে যত উন্নয়ন হয়েছে তাতে আমার স্বপ্নের মাত্র ৪০ ভাগ পুরণ হয়েছে। এখনও ৬০ ভাগ বাকি রয়েছে। আগামীতে কুষ্টিয়া শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়তে একে ঢেলে সাজাতে চাই। এ জেলাকে একটি মডেল জেলায় রুপান্তর করতে চাই। গতকাল বিকেলে কুষ্টিয়া পৌর ১৭ নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত এক নির্বাচনী পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
নির্বাচনী পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী, সহ দপ্তর সম্পাদক শাহাজ্জল প্রমুখ।
অনুষ্ঠানে পৌর এলাকার সিডিসির প্রায় ৬শ মহিলাদের উদ্দেশ্যে বলেন, আগামীতে পৌর এলাকার সকল ওয়ার্ডের সিডিসির মহিলাদের নিয়ে একটি ফাউন্ডেশন গড়ার পরিকল্পনা রয়েছে। কোন অহেতুক স্বপ্ন দেখিয়ে কোন লাভ নেই। আমি চাই কুষ্টিয়াবাসীর উন্নয়ন, কুষ্টিয়াবাসী ভালো থাকুক। তাদের স্বপ্নই আমার স্বপ্ন। আজকে পৌর এলাকার যে সকল সমস্যার কথা তুলে ধরলেন তা পৌর এলাকার সমস্যা। তা সমাধানের উদ্যোগ গ্রহন করা হবে।
আমরা বাংলাদেশের সকল মানুষই কোন না কোন স্থান থেকে কোন স্থানে এসেছি, তবে বাংলাদেশের ভুখন্ডের মধ্যে। আমরা চেষ্টা করেছি কুষ্টিয়া জেলার সার্বিক উন্নয়ন। আমার জন্মস্থান ভেড়ামারা-মিরপুর বাসীর কল্যাণেও আমি কাজ করেছি। কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়ার বদৌলতে আমার সাধ্যমত খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত মানুষের উন্নয়নের জন্য কিছু করার। আমি তাই করেছি। এতে কারোর ঈর্ষান্বিত হওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, আমি সব সময় বয়োজৌষ্ঠদের সম্মান করি। তাদের মর্যাদা দেয়ার চেষ্টা করি। বিগত দিনে আমি তাই করেছি। শেষে তিনি সকলের কাছে আগামী ৭ জানুয়ারীতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com