1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক যুবকের

সাদ্দাম হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে জাহেদ হোসেন (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।নিহত জাহেদ হোসেন (৩৫) একই গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জাহেদের ব্যবহৃত বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। এজন্য প্রতিবেশী ইউসুফ আলীর মোটর  নিয়ে আসে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের জমিতে পানি দেওয়ার জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com