1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

দিনাজপুরে বিরল উপজেলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ইরফান খান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
বিরল উপজেলায় জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ ২৭ শে ডিসেম্বর শুক্রবার বিকেলে বিরল উপজেলার ২ নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের সম্মূখে সমাবেশের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ইনসুর আলম আক্কাস।
বিএনপি’র অতীতের কর্মকাণ্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এড আব্দুল আজিজ।ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাখাওয়াত হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, যুগ্ম আহ্বায়ক নুর আলম, মমতাজুল আলম স্বপন, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান।  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীআ ন ম বজলুর রশিদ কালু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিরল উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক যুব ও ক্রীড়া বিষযক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমূখ।সঞ্চালনা করেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com