1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের হাটখোলা চত্বরে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, যুব আন্দোল জেলা সভাপতি মাওলানা শোয়াইব, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, চলমান নির্বাচন বাতিল ও জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে বিরানব্বই ভাগ

মানুষের চিন্তা চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য অনুরোধ জানান। লাখো শহীদের রক্তে কেনা এদেশের রাজনীতি, ধর্ম, অর্থনীতি, সমাজ, শিক্ষা ও চিকিৎসা সর্বক্ষেত্রে অশান্তি বিরাজ করছে। এমতাবস্থায় মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের জনতাকে কায়েমী স্বার্থবাদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

এসময় বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই জাতীয় সংসদ ভেঙে দিয়ে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি জানিয়েছেন।

সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com