1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

খাগড়াছড়িতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

আবুল কাসেম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ফিরোজ নিহত এবং অপর আরোহী মো. রাকিব কাজী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২রা জানুয়ারি) সকাল ৭টার দিকে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে এবং আহত রাকিবকে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মো. ফিরোজ বান্দরবান জেলার লামা উপজেলার সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলেআহত মো. রাকিব কাজী গোপালগঞ্জ জেলার চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। তারা মাটিরাঙ্গা যাওয়ার পথে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানিয়েছেন, ফিরোজ ঘটনাস্থলেই মারা গেছেন। রাকিবের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরবর্তী পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com