1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

কসবায় ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তালতলা সুন্নাহর আলো সংগঠন এর উদ্যোগে ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে। শনিবার সকালে কসবা পৌরসভার তালতলা আল হেরা ইসলামিয়া দাখিল মাদরাসায় এই প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ২ পর্বে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৪শ ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ফলাফলের ভিত্তিতে সকল প্রতিযোগিদের মধ্য থেকে ১ থেকে ২০ পর্যন্ত সুন্নাহর আলো সংগঠনের পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে ।
ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী পাবেন ১৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী পাবেন ৫ হাজার টাকা। এছাড়া বাকী ১৭ জন ক্রমান্বয়ে সমাননা পুরস্কার পাবেন। আগামী ১২ জানুয়ারি তালতলা কেন্দ্রিয় মসজিদ মাঠে আয়োজক সংগঠন তালতলা সুন্নাহর আলো সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে হিফজুল কোরআন প্রতিযোগিতা। ওই হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারাদেশ থেকে হাফেজগন অংশগ্রহন করে থাকেন। ১২ জানুয়ারি শনিবার হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী ২০ জন ও ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে পুরস্কার প্রদান করা হবে।সংগঠনের নেতৃবৃন্দ জানান, কয়েক বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায়ও ২০ জনকে পুরস্কৃত করা হয়ে থাকে। সংগঠনের পক্ষ থেকে ১ম বিজয়ীকে ৩০ হাজার, ২য় বিজয়ীকে ২০ হাজার ও ৩য় বিজয়ীকে ১০ হাজার সহ অন্যদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও ১৩ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিলে উপস্থিত থাকবেন ঢাকা আস্ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা শায়েখ আহমাদুল্লাহ। এছাড়াও দেশের খ্যাতনামা আলেম উলামাগন উপস্থিত থাকবেন। তালতলা সুন্নাহর আলো সংগঠনের পরিচালক মনিরুল ইসলাম জানান, তালতলা সুন্নাহর আলো সংগঠনটি একটি ইসলামিক ও শিক্ষামুলক সামাজিক সংগঠন। সমাজ ও শিক্ষার্থীদের মাঝে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার একটি সংগঠন হয়েও সংগঠনের সকল সদস্যগন এলাকার গুণিজনদের নিয়ে সারা দেশের হাফেজগনের অংশগ্রহনে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে ইসলামী সাধারন জ্ঞানের প্রতিযোতিার আয়োজন করছে। ভবিষ্যতে এই আয়োজন জেলা ও দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ করে দেয়া হবে। এজন্য তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা গ্রহনের পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও তাদের  জ্ঞানের ভান্ডারে পরিপুর্ণ রাখুক।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com