1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

নেশার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা

সাজেদুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার  ভূঞাপুর উপজেলায় নেশার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত হেলাল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। নিহত শফিকুল ইসলাম (৬০) ভূঞাপুর পৌরশহরের বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা না দেয়ায় হেলাল বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে বাবার চিৎকারে হেলালের বড় ভাই দুলাল মিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় বাড়িতে নিয়ে আসার পর মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শফিকুল ইসলাম মারা যান।

হেলালের মা শেফালী বেগম বলেন, ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজকর্ম করতো না। নেশার টাকা জোগাতে না পেরে তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মাথায় আঘাত করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ্ বলেন, মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মাদকাসক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com