যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে ময়লার স্তূপে তীব্র ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা

যশোরআঞ্চলিকপাসপোর্টঅফিসেরপাশেময়লারস্তূপেতীব্রভোগান্তি, কর্তৃপক্ষেরউদাসীনতা

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক পাশেই ময়লার একটি বিশাল স্তূপ জমে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম
ভোগান্তির সৃষ্টি হয়েছে। ময়লার
তীব্র দুর্গন্ধে ওই রাস্তা দিয়ে
সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের আইটি পার্ক এর বিভিন্ন অফিস, আইটি পার্কে অবস্থিত রেস্টুরেন্ট এবং পাসপোর্ট অফিসের বর্জ্য ফেলতে ফেলতে জায়গাটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এই
বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে যশোর পৌরসভায় একাধিকবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

জনদুর্গোভ লাঘবে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই ময়লার স্তূপ
অপসারণের দাবি জানিয়েছেন। পাশাপাশি,
ভবিষ্যতে বর্জ্য ফেলার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top