1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ফুলবাড়িতে দেখা নেই সূর্যের, বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জনজীবন

মো.নাজমুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়িতে গত কয়েকদিন ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে এই এলাকার নিম্নআয়ের মানুষ। গত চার পাঁচ দিন দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সূর্যের দেখা না মেলায়  ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এ অঞ্চলে। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এসব অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামের কৃষক সেই শিপিন চন্দ্র সেন বলেন, গত পাঁচ দিন থেকে খুব ঠান্ডা। জমিতে কাজ করতে কষ্ট হচ্ছে,,, ঠান্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। পাঁচ দিন ধরে সূর্যেরও মুখ দেখা যাচ্ছে না।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। কম্বল বিতরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com