1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পবিপ্রবি’র ১১৭ জন শিক্ষক-ছাত্র

মোঃ মাসুম বিল্লাহ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে
আজ ৫ই জানুয়ারি অফিশিয়াল ওয়েব পেজে প্রকাশিত হল “এডি সাইন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং” ২০২৪ এর তালিকা।আলফার ডোগার সাইন্টিফিক ইনডেক্স প্রকাশ করে থাকে প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক  বৈজ্ঞানিক অনুসন্ধান সমূহ। এর তালিকাভুক্ত রয়েছে ২০৬ টি দেশের বিশ্ববিদ্যালয়  এবং বিভিন্ন অনুসন্ধানমূলক প্রতিষ্ঠানগুলো।এই ব্যাঙ্কেলিং তালিকা প্রকাশ করা হয় ১২ টি বিষয়ের উপর ভিত্তি করে।
সারা বিশ্বে স্থান পেয়েছেন  ১৪ লাখেরও বেশি শিক্ষক-ছাত্র।যার শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটি এর শিক্ষক এইচ. জে. কিম।
এর মধ্যে বাংলাদেশের থেকে স্থান করে নিয়েছেন ১০ হাজার ৩৩ জন। এই সংখ্যা সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় রোগ নিরাময় কেন্দ্র সহ অন্যান্য সকল অনুসন্ধানমূলক  প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত সংখ্যা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি)এর এর ছাত্র শিক্ষক সংখ্যা ১১৭ জন। যা বিগত বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এরমধ্যে তালিকায় সবার প্রথমে রয়েছেন কৃষি অনুষদের  মো: সাইফুল ইসলাম (প্লান্ট নিউট্রেশন), ব্যবসায় অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান (মাইক্রো ফাইনান্স), তারিকুল ইসলাম (ই কমার্স), অনুপ কুমার মন্ডল (পোস্ট হারভেস্ট), জাকারিয়া আরেফিন (কনজিউমার সাইকোলজি) সহ আরও অনেকে,মৎস্য অনুষদের নিউটন সাহা (ফিস বায়োলজি), সুপ্রকাশ চাকমা,পরিবেশ বিজ্ঞানও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের তরিকুল ইসলাম (ক্লাইমেট চেঞ্জ),সহকারি অধ্যাপক মোঃ আবু বক্কর সিদ্দিক, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সুজন কান্তি মালি,কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক চিন্ময় ব্যাপারী (ইমেজ প্রসেসিং, অ্যালগরিদমস, আইওটি) সহ আরও এক ঝাঁক গর্বিত মুখ।
এছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রায় ৭০০),বুয়েট (৪০৩),রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৬),যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৫৪)
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com