সলঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় সলঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়।সলঙ্গা বাজার কদমতলা হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সলঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও মারুফ হাসান খোকন,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম শেখ,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার ও আব্দুল মজিদ খান,সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ।এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,হেদায়েতুল ইসলাম আইয়ুব,আফিকুল ইসলাম আনজির,সোলায়মান হোসেন,হাবিবুর রহমান হাবিব,রাশিদুল হাসান পাপন,শাহীন রেজা,শেখ রফিকুল ইসলাম রফিক,রঞ্জু আহমেদ মুন্সি,মেহেদী হাসান সুমন,আহসান হাবিব,হারুনর রশীদ হিরন,সুলতান মাহমুদ সুজনসহ সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক  নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top