‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা), জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই সমাজ গঠনে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




