কাউখালীতে নবযোগদানকৃত ১০ সহকারী শিক্ষক কে সংবর্ধনা

 পিরোজপুরের কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ১০ সহকারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকিরসহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবযোগদানকৃত ১০ সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top