পাবনায় সাংবাদিক আরিফ খানকে জবাই ও গুলি করে হত্যার হুমকি: তীব্র নিন্দা ও প্রতিবাদ

পাবনার বেড়া-সাঁথিয়া উপজেলায় জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি সাংবাদিক আরিফ খানকে জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকেই কিছু স্বার্থান্বেষী মহলের পক্ষ থেকে তিনি নিয়মিত হুমকির শিকার হচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় অজ্ঞাত দুটি ফোন নম্বর থেকে তাঁকে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে ফোন করে তাঁর অবস্থান জানার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও জানা গেছে। ইতোমধ্যে কয়েকজন হুমকিদাতার পরিচয় শনাক্ত হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে সাংবাদিক আরিফ খান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আমাদের স্পষ্ট কথা—সাংবাদিকতার কণ্ঠরোধ করতে হুমকি, ভয়ভীতি কিংবা হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যদি হত্যার হুমকি দেওয়া হয়, তবে তা শুধু একজন ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্যও উদ্বেগজনক।
আমরা সাংবাদিক আরিফ খানের প্রতি এমন ন্যাক্কারজনক হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে এবং সাংবাদিক আরিফ খানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সাংবাদিকের কলম চলুক নির্ভয়ে, সত্য প্রকাশের অধিকার অক্ষুণ্ণ থাকুক।
হুমকি দিয়ে সত্যের কণ্ঠ কখনো স্তব্ধ করা যায় না।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবাররাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: হাবিবুর রহম…

রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ পরিবার মৌলভীবাজারের রাজনগর

Scroll to Top