1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেনাপোল থেকে অবিস্ফোরিত ১০টি ককটেল উদ্ধার

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তিআঁচড়া গ্রামের একটি বিচালী গাদার মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথভাবে যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা। ৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

যশোর ডিবি ও পোর্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন একটি খবর আসে, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড ঘটনার জন্য বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি বিচালী গাদায় বিপুল পরিমাণ তাজা ককটেল মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে। ককটেল উদ্ধারের খবরে বাড়ির মালিক জাহাঙ্গীর মোল্লা ও তার ভাইপো মুক্তার আলী মোল্লা পলাতক রয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। কে বা কারা এ ককটেলগুলো এখানে রেখেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পলাতক বাড়ির মালিকসহ আরো একজনকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com