1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শপথ শেষে নিজ এলাকায় নাটোর-৪ এর এমপি আব্দুল আজিজ ; নেতাকর্মীদের দিলেন যে বার্তা নবনির্মিত কাঠের ব্রিজের শুভ উদ্বোধন করা হয় ইসলাম ধর্মে মাহে রমজানের গুরুত্ব! মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ আটঘরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত সখীপুরে টাকা না দেওয়ায় নানিকে হাতুড়ি ও দা দিয়ে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার প্র*তিহিংসার আ*গুনে পু*ড়ল প্র*তিপক্ষ কৃষকের ভুট্টা ক্ষেত কেন্দুয়ায় কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে গরুবাছুর পবিত্র রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে শ্রীমঙ্গলে প্রশাসনের যৌথ বাজার মনিটরিং পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের আল্টিমেটাম

এমপিও ভুক্ত শিক্ষক হয়ে নির্বাচন বর্জনের লিফলেট বিতরন

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করার সময় মাদ্রাসার এক এমপিও ভুক্ত শিক্ষক সহ ২ জামায়াত  নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
 আটক ওই দুই নেতা হলেন- মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও দুমকি উপজেলা জামায়াতের আমির মাওলানা খায়ের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের রুকন আব্দুস সালাম।
জানা যায়, শুক্রবার  উপজেলার দক্ষিণ রাজাখালীর গাবতলি গ্রামে  বিকেল ৪ টার দিকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন বর্জনের আহ্বান করে লিফলেট বিতরণ করছিলেন ওই ২ নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে মাওলানা খায়ের মিথ্যাচার করে নিজেকে দক্ষিন মুরাদিয়া বাইতুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দেন। একপর্যায় তিনি বলেন, আমি এ দেশের নাগরিক না? মতামত দেয়ার অধিকার আমার আছে না? আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের অধিকার আমরা প্রয়োগ করবো। পরে সন্দেহ ঘনীভূত হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
 সাংবাদিকদের হাতে থাকা অপর এক ভিডিওতে প্রশ্নের জবাবে মাওলানা খায়ের বলেন, পাঙ্গাশিয়ার জালাল খানের নেতৃত্বে সংগঠনের সদস্যদের মাধ্যমে এ লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি আরও দাবি করেন, সরকারি দল নির্বাচন করবে, বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। সুতরাং সেই কথাটার জন্য লিফলেট বিতরণ করা।
এবিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোস্তফা বলেন, বিষয়টি আমি অবগত আছি, প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
দুমকি থানার অফিসার ইন চার্জ ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করেন।এবং বলেন দুই জামায়াত নেতাকে পটুয়াখালী কোর্টে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com